ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল, কঠোর নিরাপত্তা বলয়ে ঈদের জামাত

মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে জাতীয় ঈদগাহ ময়দানে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। এদিন ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ঈদগাহ মাঠে আসতে শুরু করেন এবং জামাত শুরুর অনেক আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে থেকেই দীর্ঘ লাইনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ও তল্লাশির মধ্য দিয়ে মুসল্লিরা ঈদগাহে প্রবেশ করেন।

যানজট ও জটলা এড়াতে দোয়েল চত্বর, মৎস্য ভবন ও জাতীয় প্রেস ক্লাবের মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়। মুসল্লিরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ঈদগাহে প্রবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্ত দিয়েও দীর্ঘ লাইনে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদগাহ ময়দানে প্রবেশ করেন।

ঈদ জামাতে প্রবেশের মুখে র‌্যাব-পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তীক্ষ্ণ নজরদারি বজায় রাখেন। মুসল্লিদের তিন ধাপে তল্লাশি করার পরই ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হয়, যা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। উল্লেখ্য, কয়েক দশক পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে এই ঈদ জামাতে অংশ নেন, যা এবারের ঈদ জামাতের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের অভিযোগ গঠন শুনানি পেছালো

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল, কঠোর নিরাপত্তা বলয়ে ঈদের জামাত

আপডেট সময় : ০৯:৩৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬