ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

বায়তুল মোকাররমে ঈদের জামাত: জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ মোনাজাতে রমজান মাসের রোজা ও যাবতীয় ইবাদত কবুলের জন্য মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করা হয়।

মোনাজাতকালে বহু মুসল্লিকে অশ্রুসিক্ত নয়নে নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেখা যায়। একইসাথে বিশ্বের বিভিন্ন প্রান্তে নিপীড়িত মুসলমানদের সুরক্ষা ও শান্তি কামনায় দোয়া করা হয়। এছাড়াও, প্রয়াত আত্মীয়-স্বজনদের আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের পরবর্তী জামাতগুলো পর্যায়ক্রমে সকাল ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও শেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ

বায়তুল মোকাররমে ঈদের জামাত: জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত

আপডেট সময় : ০৯:৩৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬