ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

দেশজুড়ে আজ পবিত্র ঈদুল ফিতর: আনন্দ-উল্লাসে মাতোয়ারা মুসলিম সম্প্রদায়

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ শনিবার (২১ মার্চ) সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় মুসলিম উম্মাহ আজ আনন্দ ও উৎসবের আমেজে মেতে উঠেছে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদগাহ ও মসজিদে আদায় করছেন ঈদের বিশেষ নামাজ, এরপর শুরু হবে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের পালা।

গতকাল শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করে প্রশাসন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার রমজানের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানানো হয়। দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা কেন্দ্রের তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

ঈদুল ফিতর মুসলমানদের জন্য এক বিশেষ আনন্দের দিন। রমজান মাসে ৩০ দিন রোজা পালনের পর এই দিনে মুসলমানরা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে উৎসবে মেতে ওঠেন। এই উৎসব পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসার বার্তা নিয়ে আসে, যা ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।

এদিকে, বাংলাদেশের একদিন আগে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং বিশ্বের অনেক অঞ্চলে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এছাড়া আফগানিস্তান, মালি ও নাইজারে বৃহস্পতিবারই পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

দেশজুড়ে আজ পবিত্র ঈদুল ফিতর: আনন্দ-উল্লাসে মাতোয়ারা মুসলিম সম্প্রদায়

আপডেট সময় : ০৩:৩০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬