রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে দুই কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন হাসানুল্লাহ পায়েল (২৪), মো. রফিকুল ইসলাম (৪১) এবং মো. আব্দুর কাদের (৩৮)। হাজারীবাগ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে সিকদার রিয়েল এস্টেট এলাকার ৮ নম্বর গলির একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করত। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























