ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত, ইমামতি করবেন বিশিষ্ট আলেমগণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং সকাল পৌনে ১১টায় পর্যায়ক্রমে এই জামাতগুলো অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান ইমামতি করবেন। দ্বিতীয় জামাতে পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও শেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামের দায়িত্ব পালন করবেন।

বিশেষ প্রয়োজনে বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ

বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত, ইমামতি করবেন বিশিষ্ট আলেমগণ

আপডেট সময় : ১০:২০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬