ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

রাজধানীতে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে, বিকল্প বায়তুল মোকাররমে

রাজধানী ঢাকায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আগামীকাল শনিবার সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোনো অনিবার্য কারণে জাতীয় ঈদগাহে নামাজ আদায় সম্ভব না হলে, ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহে প্রধান ইমাম হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক ইমামতি করবেন। এছাড়া, কোনো কারণে তিনি উপস্থিত থাকতে না পারলে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন। ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, এবারের জাতীয় ঈদগাহে আশপাশের সড়ক ও খোলা জায়গা মিলিয়ে প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন। এখানে অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপি ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও অন্যান্য উচ্চপদস্থ মিলিয়ে প্রায় ৩৩০ জনের জন্য (২৫০ জন পুরুষ এবং ৮০ জন নারী) বিশেষ ব্যবস্থা রয়েছে। সাধারণ মুসল্লিদের মধ্যে প্রায় ৩১ হাজার পুরুষ এবং ৩ হাজার ৫০০ নারীর জন্য আলাদা নামাজের জায়গা ও পর্দার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিবছরের ন্যায় এবারও পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং সকাল ১০টা ৪৫ মিনিটে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া, দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন মসজিদগুলোতেও ঈদের নামাজ আদায় হবে।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, এই জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। এ বছর নারীদের জন্য এখানে পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ

রাজধানীতে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে, বিকল্প বায়তুল মোকাররমে

আপডেট সময় : ১০:১৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬