ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে আজারবাইজান হয়ে ফিরছেন ১৮৬ বাংলাদেশি নাগরিক

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। তাদের দেশে প্রত্যাবাসনের অংশ হিসেবে ইরান সীমান্ত দিয়ে আজারবাইজানে স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার এই ১৮৬ জন বাংলাদেশি আজারবাইজানে পৌঁছান এবং আশা করা হচ্ছে, শুক্রবার তারা বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ইরানে আটকে পড়া এই বাংলাদেশিদের আজারবাইজানের রাজধানী বাকুতে নিয়ে যাওয়া হয়েছে। বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে আজারবাইজান হয়ে ফিরছেন ১৮৬ বাংলাদেশি নাগরিক

আপডেট সময় : ০৮:০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬