ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

সুবর্ণ এক্সপ্রেসে টিকিট কালোবাজারি: দুই স্টুয়ার্ড বরখাস্ত, প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা থেকে চট্টগ্রাম রুটের জনপ্রিয় ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘এস এ করপোরেশন’ (হসপিটালিটি ম্যানেজমেন্ট এন্ড ব্র্যান্ড অপারেশন)-এর দুই স্টুয়ার্ডকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। একইসাথে প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা এবং আগামী ২৪ মার্চের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (২০ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সুবর্ণ এক্সপ্রেসের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রাথমিক অনুসন্ধানে ভিডিওটির সত্যতা প্রমাণিত হয় এবং টিকিট কালোবাজারির সাথে অনবোর্ড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মচারী স্টুয়ার্ড মিনহাজুল ও ইমরান জড়িত বলে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

এই অপরাধের প্রেক্ষিতে অভিযুক্ত দুই স্টুয়ার্ডকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি, অনবোর্ড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, প্রতিষ্ঠানটিকে আগামী ২৪ মার্চের মধ্যে এই বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য তলব করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ

সুবর্ণ এক্সপ্রেসে টিকিট কালোবাজারি: দুই স্টুয়ার্ড বরখাস্ত, প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৬:৫৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬