পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও পাঁচটি জামাতের আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে।
শনিবার সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় পর্যায়ক্রমে ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে দায়িত্ব পালন করবেন পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন। চতুর্থ জামাতে ইমাম হিসেবে থাকবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন। প্রতিবছরের ন্যায় এবারও বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণের কথা মাথায় রেখে একাধিক জামাতের এই ব্যবস্থা করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























