ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

ঈদযাত্রায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, যান চলাচলে সতর্কতা জারি

ঈদযাত্রায় দক্ষিণাঞ্চলের লঞ্চযাত্রীরা আজ কালবৈশাখী ঝড়ের কবলে পড়তে পারেন। আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিকেল ৫টা পর্যন্ত নোঙ্গর করে ঝড় শেষ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

ফেসবুক পোস্টে পলাশ জানান, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যেসব জাহাজ পথে থাকবে, সেসব জাহাজ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের কবলে পড়তে যাচ্ছে। তিনি এই বিষয়টি শতভাগ নিশ্চিত বলে দাবি করেছেন। এই ঝড়ের প্রভাবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তিনি বলেন, বিশেষ করে পদ্মা ও মেঘনা নদীতে যে সকল জাহাজ এই মুহূর্তে চলাচল করছে, সেগুলো প্রচণ্ড ঝুঁকিতে রয়েছে। সম্ভব হলে দ্রুত জাহাজগুলোকে বিকেল ৫টা পর্যন্ত নোঙ্গর করে ঝড় শেষ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

মোস্তফা কামাল পলাশ বলেন, কালবৈশাখী ঝড় একটি স্বল্পস্থায়ী কিন্তু উচ্চঝুঁকিপূর্ণ আবহাওয়া ঘটনা। সতর্কতা অবলম্বন করলেই নৌ-দুর্ঘটনা ও প্রাণহানী এড়ানো সম্ভব। কালবৈশাখী ঝড় বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সহিংসতার চিত্র উদ্বেগজনক: লেখকের পর্যবেক্ষণ

ঈদযাত্রায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, যান চলাচলে সতর্কতা জারি

আপডেট সময় : ০৫:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬