ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ আজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আজ মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে নির্বাচনি সংলাপে বসবে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মাধ্যমে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন এই নির্বাচনি সংলাপ শুরু করেছিল।

আজ সকালে কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞরা সংলাপে অংশ নেবেন। এতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনাসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকার কথা রয়েছে। আর বিকালে নারী নেত্রীদের সঙ্গে বসবে ইসি। এই পর্বে মোট ৪০ জনের মতামত বা পরামর্শ নেওয়া হবে।

গত ২৮ সেপ্টেম্বর নির্বাচনি সংলাপ শুরু করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এর দ্বিতীয় পর্ব গতকাল (৬ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া পরবর্তী সময়ে জুলাই যোদ্ধা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসবে ইসি।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ইতোমধ্যেই বলেছেন, সংলাপে উঠে আসা মতামত তাঁর কমিশন বাস্তবায়ন করবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছিলেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ আজ

আপডেট সময় : ০৮:৫২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫