ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তাঁর নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

শুক্রবার এক লিখিত শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ শান্তি, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা দেয়। তিনি আশা প্রকাশ করেন যে, ঈদের এই আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের এবারের ঈদের অঙ্গীকার। তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সকলে যেন নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সহিংসতার চিত্র উদ্বেগজনক: লেখকের পর্যবেক্ষণ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬