ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধে পাঁচ বাংলাদেশির প্রাণহানি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে এ পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার গণমাধ্যমকে তিনি এই তথ্য নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী আরও বলেন, এই যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি জানান, যারা ইরানে থাকতে ইচ্ছুক তাদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যারা দেশে ফিরতে চান, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হচ্ছে। কিছু বাংলাদেশিকে ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফিরিয়ে আনা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা ও আলোচনার মাধ্যমে এই যুদ্ধাবস্থার অবসান কামনা করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধে পাঁচ বাংলাদেশির প্রাণহানি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬