ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

ঈদের আগের দিন রাজধানীতে ঝড়-বৃষ্টি, আগামী কয়েকদিনও পূর্বাভাস

রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে থেমে থেমে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো ভারি বর্ষণ হচ্ছে, সেই সঙ্গে বইছে দমকা হাওয়া। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই বৃষ্টিপাত ঈদের দিনসহ আগামী কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার পর থেকে রাজধানীতে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হয়। এর পাশাপাশি বিকট শব্দে বজ্রপাত, ঘন ঘন বিদ্যুতের ঝলকানি এবং মেঘের গর্জন শোনা যায়।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের অঞ্চলে অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়াও, দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের দিনও দেশের আটটি বিভাগের কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি এবং সঙ্গে কালবৈশাখী ঝড় হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সহিংসতার চিত্র উদ্বেগজনক: লেখকের পর্যবেক্ষণ

ঈদের আগের দিন রাজধানীতে ঝড়-বৃষ্টি, আগামী কয়েকদিনও পূর্বাভাস

আপডেট সময় : ০৩:৩৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬