ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ঈদের আগের দিনও রাজধানী ছাড়ছে মানুষ, সড়ক-মহাসড়কে স্বস্তি

প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের আগের দিনও রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। গত কয়েক দিন ধরে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে উপচেপড়া ভিড় থাকলেও শুক্রবার সে তুলনায় ভিড় কিছুটা কম ছিল। ঘরমুখো মানুষের অভিযোগ, তাদের কাছ থেকে আজও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়ি যাওয়ায় মিরপুর, ফার্মগেট, শাহবাগ, মতিঝিলসহ পুরো শহরই জনশূন্য হয়ে পড়ছে। অনেক রাস্তাই বেশ ফাঁকা। বাস চলছে কম, সিএনজি ও অটোরিকশাও তুলনামূলকভাবে কম দেখা গেছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানিয়েছেন, মহাসড়কে যানবাহনের চাপ খুব কম। ঈদের আগের দিন স্বস্তিতে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ।

এদিকে, রাজধানী ফাঁকা হয়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পুলিশ ও র‌্যাবের টহল লক্ষ করা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঈদের আগের দিনও রাজধানী ছাড়ছে মানুষ, সড়ক-মহাসড়কে স্বস্তি

আপডেট সময় : ১২:২৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬