ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সৌদি আরবে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি মোশাররফের মরদেহ দেশে পৌঁছেছে

ইরান-ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরবে মিসাইল হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি মো. মোশাররফ হোসেনের (৩০) মরদেহ দেশে এসে পৌঁছেছে। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে তাকে বহনকারী সৌদি এয়ারলাইন্সের একটি বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের ৮ নম্বর ফটকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুর হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ নিহত মোশাররফ হোসেনের স্বজনদের সান্ত্বনা জানান।

গত ৮ মার্চ মোশাররফ হোসেন সৌদি আরবে একটি মিসাইল হামলায় নিহত হন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। আট বছর আগে চাকরির সুবাদে তিনি সৌদি আরবে গিয়েছিলেন। দেশে তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে। এই যুদ্ধ-সংঘাতের ঘটনায় এ পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সৌদি আরবে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি মোশাররফের মরদেহ দেশে পৌঁছেছে

আপডেট সময় : ১২:২৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬