ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

আওয়ামী লীগের রাজনীতি বন্ধই থাকবে: মির্জা ফখরুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং তা বন্ধই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম চালিয়ে গেলেও আওয়ামী লীগের জন্য সেই সুযোগ নেই। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মাঝেমধ্যে অগোচরে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও সেটিকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। জনগণের কাছে তারা পুরোপুরি প্রত্যাখ্যাত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, গণতন্ত্র ও রাজনীতিকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। কোনো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে রাজনীতি বা গণতন্ত্রের পথ রুদ্ধ করা ঠিক হবে না। আওয়ামী লীগ টিকে থাকার চেষ্টা করলেও দেশের মানুষ তাদের গ্রহণ করবে না বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

আওয়ামী লীগের রাজনীতি বন্ধই থাকবে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৮:০০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬