ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

জাতীয় ঈদগাহে কড়া নিরাপত্তা: যা নেওয়া যাবে এবং যা নিষিদ্ধ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ময়দানে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঈদগাহে আগত মুসল্লিরা জায়নামাজ, ছাতা ও মোবাইল ফোন সাথে নিতে পারলেও যেকোনো ধরনের ব্যাগ বা দাহ্য পদার্থ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে পুরো ময়দান সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। নারী ও পুরুষদের প্রবেশের জন্য পৃথক গেটের ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রতিটি প্রবেশপথে তল্লাশি নিশ্চিত করা হবে।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। দুই ভিভিআইপির উপস্থিতির কারণে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা প্রবল বৃষ্টি হলে বিকল্প পরিকল্পনা হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বায়তুল মোকাররমে পাঁচটি জামাত এবং ঢাকার অন্যান্য স্থানেও বিশেষ জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

জাতীয় ঈদগাহে কড়া নিরাপত্তা: যা নেওয়া যাবে এবং যা নিষিদ্ধ

আপডেট সময় : ০৫:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬