ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ঈদের আনন্দ ম্লান করতে পারে শক্তিশালী কালবৈশাখী ও শিলাবৃষ্টি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আসন্ন ঈদুল ফিতরের দিন ঢাকাসহ সারাদেশে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া ও জলবায়ু গবেষকদের মতে, আগামী ২১ মার্চ ঈদের দিন সকালে এবং সন্ধ্যায় দুই দফায় এই ঝড় দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের আগের দিন মধ্যরাতে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে এই ঝড় বাংলাদেশে প্রবেশ করতে পারে। এটি উত্তর-পশ্চিম দিক থেকে অগ্রসর হয়ে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে প্রবাহিত হবে। বিশেষ করে ঈদের দিন সকাল ৭টা থেকে ১০টার মধ্যে রাজধানী ঢাকায় কালবৈশাখী আঘাত হানার প্রবল সম্ভাবনা রয়েছে।

গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী, এই ঝড়ের গতিপথ ও তীব্রতা যথেষ্ট উদ্বেগের কারণ হতে পারে। ঈদের আগের দিন এবং পরের দিনও দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার এই পূর্বাভাসের কারণে ঈদের জামাত ও উৎসবের প্রস্তুতিতে বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঈদের আনন্দ ম্লান করতে পারে শক্তিশালী কালবৈশাখী ও শিলাবৃষ্টি

আপডেট সময় : ০৫:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬