ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রাজধানীর ভাটারাতে পাওনা টাকার বিরোধে যুবককে পিটিয়ে হত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাজধানীর ভাটারা এলাকার কুড়িল বাজারে পাওনা টাকাকে কেন্দ্র করে সহকর্মীর লাঠির আঘাতে মো. রাকিব হাসান (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেলে একটি সিকিউরিটি কোম্পানির গার্ডদের মেসে এই ঘটনা ঘটে। নিহত রাকিব লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা ছিলেন এবং তিনি জোয়ার সাহারা এলাকায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মাত্র ১৩ হাজার টাকা লেনদেন নিয়ে রাকিবের সঙ্গে তার সহকর্মী শাকিল আলীর বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাকিল ও তার সহযোগী মাসুদ রানা মিলে রাকিবকে মারধর করেন। শাকিল একটি কাঠের লাঠি দিয়ে রাকিবের কানের নিচে সজোরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর প্রধান অভিযুক্ত শাকিল আলী পালিয়ে গেলেও তার সহযোগী মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাটারা থানায় এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পলাতক মূল আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

রাজধানীর ভাটারাতে পাওনা টাকার বিরোধে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৪:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬