ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

মহাখালীতে বাসের জন্য দীর্ঘ অপেক্ষা, ভোগান্তির সাথে বাড়তি ভাড়ার অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। তবে রাজধানী ছাড়ার এই যাত্রায় চরম ভোগান্তিতে পড়েছেন মহাখালী বাস টার্মিনালের যাত্রীরা। বৃহস্পতিবার সকালে দেখা গেছে, ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় থাকলেও কাউন্টারগুলোতে বাসের তীব্র সংকট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট।

যাত্রীদের অভিযোগ, টিকিট সংকটের সুযোগ নিয়ে পরিবহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। নির্ধারিত ৪৫০ টাকার ভাড়া ৬০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও যাতায়াতের নিশ্চয়তা না পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ।

এদিকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কাউন্টার প্রতিনিধিরা। তাদের দাবি, মূলত বাস সংকটের কারণেই যাত্রীদের এমন ভোগান্তি পোহাতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত সংবাদ: ট্রেজারি বিল-বন্ডে সাধারণ মানুষের আগ্রহ, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও অন্যান্য

মহাখালীতে বাসের জন্য দীর্ঘ অপেক্ষা, ভোগান্তির সাথে বাড়তি ভাড়ার অভিযোগ

আপডেট সময় : ০২:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬