ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ঈদের সাজে সেজেছে পার্লার, নারীদের উপচে পড়া ভিড়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আসন্ন ঈদকে সামনে রেখে নিজেকে নতুন রূপে সাজাতে নগরীর বিভিন্ন বিউটি পার্লারে ভিড় করছেন নারীরা। কিশোরী থেকে শুরু করে সব বয়সের নারীরাই নিজেদের সৌন্দর্য চর্চায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ঈদে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য রূপসচেতন নারীরা পার্লারের বিভিন্ন সেবার প্রতি ঝুঁকছেন।

গতকাল নগরীর ছোট-বড় বেশ কয়েকটি পার্লারে সরেজমিনে দেখা গেছে, ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে নারীদের পাশাপাশি তরুণরাও জেন্টস পার্লারে ভিড় করছেন। ফেসিয়াল, ফেয়ার পলিশ, গোল্ড ফেসিয়াল, ব্রণ ট্রিটমেন্ট, স্পা, মেনিকিউর-পেডিকিউরসহ নানা ধরনের সেবা নিচ্ছেন তারা। ক্রেতাদের সুবিধার্থে সব পার্লার সকাল ৯টা থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকছে।

রাজধানীর জেন্টস পার্লারগুলোতেও যথেষ্ট ভিড় দেখা গেছে। পারসোনা এডামস, হেয়ারোবিকস গ্রুমিং পার্লার, হাবিব আলভিরাজ বিউটি কেয়ারসহ ছোট-বড় পার্লারে চুল কাটা, শেভ, ফেসিয়ালসহ নানা ধরনের সেবা নিচ্ছেন ছেলেরা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নীরব গাজী জানান, তিনি শেভ করার পাশাপাশি হারবাল ফেসিয়ালও করিয়েছেন এবং এতে তার পাঁচ হাজার টাকা খরচ হয়েছে।

ফার্মগেট এলাকার মনিপুরীপাড়ার বাসিন্দা পলি খান বলেন, আগে তিনি বাসায় রূপচর্চা করতেন। কিন্তু এখন কর্মব্যস্ততার কারণে সময় বের করতে পারেন না, তাই ত্বক পরিচর্যার জন্য তিনি পার্লার-সেবার ওপর নির্ভর করছেন।

ধানমন্ডির রিমু মোজাম্মেল জানান, এবার ঈদে চুলের সাজে ভিন্নতা আনতে হেয়ার রিবন্ডিং করিয়েছেন, যার খরচ পড়েছে পাঁচ হাজার টাকা। তিনি আরও জানান, ফ্রেশ লুক আনতে ফেসিয়াল এবং পেডিকিউর-মেনিকিউরও করাবেন।

মনিপুরীপাড়া এলাকার নাঈমা বিউটি পার্লারে ঈদ উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ অফারও রাখা হয়েছে। হেয়ার রিবন্ডিংয়ের সঙ্গে ফেয়ার পলিশ, চুল কাটার সঙ্গে মেহেদি পরানো এবং ফেসিয়ালের সঙ্গে ভ্রু-প্লাক ফ্রি দেওয়া হচ্ছে। এখানে হেয়ারকাট প্যাকেজে লং লেয়ার ও শট লেয়ার কাট ২৫০ টাকা এবং বলিয়ম লেয়ার ৩০০ টাকায় করা হচ্ছে। হেয়ার রিবন্ডিংয়ের খরচ তিন হাজার থেকে ১০ হাজার টাকা, খোঁপা ১৫০ থেকে ৫০০ টাকা এবং বেণী পাম ৩০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষে হারমনি স্পাতে ভেষজ স্পা থেরাপি দেওয়া হচ্ছে, যার তিনটি প্যাকেজের দাম দুই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা। আয়ুর্বেদিক ট্রিটমেন্টের তিনটি প্যাকেজও রয়েছে, যার দাম পড়বে দুই হাজার ৫০০ থেকে চার হাজার টাকা পর্যন্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত সংবাদ: ট্রেজারি বিল-বন্ডে সাধারণ মানুষের আগ্রহ, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও অন্যান্য

ঈদের সাজে সেজেছে পার্লার, নারীদের উপচে পড়া ভিড়

আপডেট সময় : ০৯:৫৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬