ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে শাহ আমানতে বাতিল ৯ আন্তর্জাতিক ফ্লাইট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তীব্র আকার ধারণ করায় আকাশপথে ফ্লাইট চলাচল আবারও স্থবির হয়ে পড়েছে। এর ফলে বুধবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আগত (অ্যারাইভাল) ও একটি বহির্গামী (ডিপার্চার) ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাইগামী একটি আগত ফ্লাইট, এয়ার আরাবিয়ার শারজাহগামী দুটি আগত ও দুটি বহির্গামী ফ্লাইট, এবং সালাম এয়ারের মাস্কাটগামী একটি আগত ও একটি বহির্গামী ফ্লাইট বাতিল করা হয়।

এর আগে মঙ্গলবার, বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী চারটি আগত ও তিনটি বহির্গামী যাত্রীবাহী ফ্লাইট চালু ছিল। তবে বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইট পুনরায় বন্ধ হয়ে গেছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার মধ্যে শাহ আমানত বিমানবন্দর থেকে এ পর্যন্ত মোট ১৩৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে শাহ আমানতে বাতিল ৯ আন্তর্জাতিক ফ্লাইট

আপডেট সময় : ০২:৩৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬