ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ১

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

রাজধানীর সদরঘাটে দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনায় সোহেল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন এবং রেবা (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর সোহেল মারা যান। আহত নারীর অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার পর সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশের দ্রুত তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং লোকজন নির্বিঘ্নে বাড়ি ফেরা শুরু করে।

জানা গেছে, টার্মিনালে অবস্থান করা একটি লঞ্চে যাত্রী তোলা হচ্ছিল। এ সময় পেছন থেকে আসা আরেকটি লঞ্চ ধাক্কা দিলে দুই লঞ্চের মাঝে পড়ে দুজন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরে হাসপাতালে পাঠায়।

কোতোয়ালী থানার ওসি শাহ মো. ফয়সাল আহমেদ জানান, লঞ্চ সংঘর্ষের ঘটনায় নিহত যুবকের নাম সোহেল এবং আহত অন্তঃসত্ত্বা নারীর নাম রেবা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সোহেলের মরদেহ মিডফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহত নারী সেখানেই চিকিৎসাধীন আছেন।

সদরঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজী সজীব আহমেদ জানান, অন্তঃসত্ত্বা নারীর শারীরিক অবস্থা বিবেচনা করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে নেওয়া হয়। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং লঞ্চ দুটির চালক বা সংশ্লিষ্টদের অবহেলার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ আরও জানায়, বরিশালের কাশিপুর যাওয়ার জন্য লঞ্চে উঠতে গিয়ে পাশাপাশি থাকা দুটি লঞ্চের ঘষাঘষির মধ্যে সোহেল পানিতে পড়ে যান। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত সংবাদ: ট্রেজারি বিল-বন্ডে সাধারণ মানুষের আগ্রহ, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও অন্যান্য

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ১

আপডেট সময় : ০১:৩৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬