ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

মিরপুর শাহআলী মাজারে মাদকবিরোধী অভিযান: ৭ জন আটক, বিপুল গাঁজা জব্দ

মাদক কেনাবেচার আখড়া হিসেবে পরিচিত মিরপুরের শাহআলী মাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সাঁড়াশি অভিযান চালিয়ে ৭ জন মাদক কারবারিকে আটক করেছে। এই অভিযানে তাদের কাছ থেকে দুই কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর ১টায় ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ২৫ সদস্যের একটি গোয়েন্দা টিম পৃথক স্থানে অভিযান চালিয়ে এই সাতজনকে হাতেনাতে আটক করে। আটককৃতরা হলেন— মো. শান্ত (২৫), মো. মিরাজ (৩২), মো. হারুন (৩৮), দুলাল (৫৩), মো. মিলন (৫৫), পিংকি ওরফে স্মৃতি (২৫) ও মিনারা বেগম (৪০)। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য সংরক্ষণ, সেবন ও বিক্রয়ের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাৎক্ষণিকভাবে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। তিনি শাহআলী মাজারের মতো পবিত্র স্থানে মাদকের বেচাকেনা উদ্বেগজনক বলে মন্তব্য করেন। ডিএনসি সূত্রে জানা গেছে, এলাকাটিকে মাদকমুক্ত করতে মাজার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত সংবাদ: ট্রেজারি বিল-বন্ডে সাধারণ মানুষের আগ্রহ, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও অন্যান্য

মিরপুর শাহআলী মাজারে মাদকবিরোধী অভিযান: ৭ জন আটক, বিপুল গাঁজা জব্দ

আপডেট সময় : ১১:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬