ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বগুড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার শেরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হলেও দেড় বছরের এক শিশু অলৌকিকভাবে বেঁচে গেছে। গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেস এন্ড হাসপাতালে পাঠানো হচ্ছে।

প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শিশুটির চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী বগুড়ার জেলা প্রশাসক এবং শহিদ জিয়াউর রহমান হাসপাতালের পরিচালকের সাথে কথা বলে আহত শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। একইসাথে, শিশুটির উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে স্থানান্তরের বিষয়েও হাসপাতালের পরিচালকের সাথে আলোচনা করেছেন এবং চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, বুধবার সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বগুড়ার শেরপুরে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটির বাবা-মা সহ আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ তাদের গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়ায় দাফনের জন্য পাঠানো হয়েছে। তারা ঈদ করতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বগুড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬