ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চকবাজারে গৃহবধূর আত্মহত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

রাজধানীর চকবাজার থানা এলাকায় গলায় ফাঁস দিয়ে সোহাগী খাতুন (৩৫) নামে গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার কিসরাঙ্গা গ্রামের আব্দুর গফুরের মেয়ে। 

বর্তমানে চকবাজার থানাধীন ইসলামবাগ নামাপাড়া ছাতা মসজিদের পাশে একটি পঞ্চম তলা ভবনের চতুর্থ তলায় পরিবারের সাথে থাকতেন।

মৃতের চাচাতো ভাই মিঠু জানিয়েছেন, যতোটুকু শুনেছি পারিবারিক কলহের জের ধরে নিজ বসত বাড়ির কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

পরে স্বজনরা দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করেন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাত ৯টা ৪০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

চকবাজারে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় : ০৬:০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫