ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যদি নরেন্দ্র মোদি আবারও নির্বাচনে জয়ী হন, তাহলে তিনি দেশের সব বিরোধী রাজনৈতিক নেতাকে কারাবন্দি করবেন। কেজরিওয়াল সতর্ক করে দিয়ে বলেন, এটি গণতন্ত্র এবং দেশের ভবিষ্যতের জন্য মোটেও মঙ্গলজনক নয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে কেজরিওয়াল এই মন্তব্য করেন। তিনি ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আন্তর্জাতিক প্রেক্ষাপটের সঙ্গে তুলনা করেন, যেখানে বিরোধী কণ্ঠস্বর দমনের ঘটনা ঘটেছে।
কেজরিওয়াল তার বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উদাহরণ টানেন। তিনি বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিরোধী রাজনীতিকদের প্রথমে কারাবন্দি করে অথবা হত্যা করে এরপর নির্বাচন দিয়েছেন। বাংলাদেশে শেখ হাসিনা সব রাজনীতিকদের কারাবন্দি করে এরপর নির্বাচনে জিতেছিলেন। পাকিস্তানে ইমরান খানকে কারাবন্দি করে নির্বাচন দেওয়া হয়েছে।’ এর মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে, মোদিও একই ধরনের পথ অনুসরণ করতে পারেন।
রিপোর্টারের নাম 























