সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদ যাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত যেকোনো অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, কিছু পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও ২০ থেকে ৩০ টাকা কম ভাড়া নিচ্ছে।
বুধবার সকালে রাজধানীর গাবতলীতে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকা ছাড়তে পারছেন। বাসগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে এবং কোনো যাত্রীকেই হয়রানির শিকার হতে হচ্ছে না। দূরপাল্লার সব গাড়িতে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে, গতকাল মঙ্গলবার যমুনা সেতু দিয়ে স্বাভাবিকের চেয়ে ৩২ হাজার বেশি গাড়ি চলাচল করেছে।
মন্ত্রী আরও জানান, গাবতলী বাস টার্মিনালের সকল বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। কোনো যানজট নেই এবং দু-একটি বিচ্ছিন্ন অভিযোগ এলেও সঙ্গে সঙ্গে তার সমাধান করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























