ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গা নদীতে একটি নৌকায় ইফতার আয়োজন এবং অবশিষ্ট খাবার পানিতে ফেলার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইফতার আয়োজনের ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং পুলিশ এই ব্যবস্থা গ্রহণ করে।
অভিযোগ উঠেছে যে, গ্রেপ্তারকৃতরা নৌকায় বসে চিকেন বিরিয়ানি খাওয়ার পর এর উচ্ছিষ্ট অংশ গঙ্গায় ফেলে দিয়েছেন। এই ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে অভিযোগ করা হয়েছে, কারণ গঙ্গা নদীকে তারা অত্যন্ত পবিত্র হিসেবে গণ্য করে। বিজেপির যুব শাখার এক নেতার অভিযোগের ভিত্তিতে কোটওয়ালি থানার পুলিশ মামলা দায়ের করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, পরিবেশ দূষণ এবং জনশৃঙ্খলা ভঙ্গের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
রিপোর্টারের নাম 























