ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস চত্বরে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার ভোরে এই হামলার পর বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স জানিয়েছে।
উল্লেখ্য, দূতাবাসটি অত্যন্ত সুরক্ষিত ‘গ্রিন জোন’ এলাকায় অবস্থিত, যেখানে অন্যান্য কূটনৈতিক মিশন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোও রয়েছে। ইরান-মার্কিন উত্তেজনা শুরুর পর থেকে এই মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে।
রিপোর্টারের নাম 























