ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগাহে, বায়তুল মোকাররমে ৫টি জামাত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় ঈদগাহে প্রধান ইমাম হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক ইমামতি করবেন। তার বিকল্প হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন।

অন্যদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় শুরু হবে এবং এরপর সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে পর্যায়ক্রমে বাকি জামাতগুলো অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররমে প্রথম জামাতে সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও শেষ জামাতে মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন। প্রতিটি জামাতের জন্য বিকল্প ইমামও প্রস্তুত থাকবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে খাগড়াছড়িতে সাংবাদিক গ্রেপ্তার

প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগাহে, বায়তুল মোকাররমে ৫টি জামাত

আপডেট সময় : ০৯:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬