ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

শাওয়াল মাসের চাঁদ দেখা: কাল জাতীয় কমিটির সভা

১৪৪৭ হিজরি সনের পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ এবং শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

এদিন সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা আয়োজিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ এই টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

শাওয়াল মাসের চাঁদ দেখা: কাল জাতীয় কমিটির সভা

আপডেট সময় : ০৯:৫০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬