ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী বলেছে, সেনাপ্রধানকে নিয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত নানারকম মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে। এসব ভুয়া ও বানোয়াট তথ্য থেকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক সতর্ক বার্তায় এই আহ্বান জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, ‘ইদানিং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।’

এছাড়া, গত ১৯ জুনও একই ধরনের প্রচারণার বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল বলে পোস্টে একটি লিঙ্ক শেয়ার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোনাজলে ফিকে হওয়া স্বপ্ন ও একটি প্রজন্মের নিঃশব্দ সলিলসমাধি

সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ

আপডেট সময় : ১২:০০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫