ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ঈদের ছুটিতেও প্রধানমন্ত্রী বাসভবন থেকে জরুরি কাজ করছেন

ঈদের সরকারি ছুটি শুরু হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসভবন থেকেই জরুরি সরকারি কাজ করছেন। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য জানিয়েছেন।

রুমন জানান, প্রধানমন্ত্রী বাসার অবস্থান থেকে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের খোঁজখবর নিচ্ছেন। তিনি সারা দেশে চলমান খাল খনন কর্মসূচির সর্বশেষ অবস্থা সম্পর্কেও তথ্য নিচ্ছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গেও কথা বলছেন, যাতে কাজগুলো তদারকি করা হচ্ছে কিনা তা নিশ্চিত করা যায়।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী সিটি করপোরেশনগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের প্রয়োজনীয় তাগাদা দিচ্ছেন। এছাড়াও, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গেও কথা বলেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি ছুটি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন এবং কৃষি কার্ড বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার বৈঠকে অংশগ্রহণ করেছেন। ঈদের ছুটি ২৩ মার্চ পর্যন্ত চলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে খাগড়াছড়িতে সাংবাদিক গ্রেপ্তার

ঈদের ছুটিতেও প্রধানমন্ত্রী বাসভবন থেকে জরুরি কাজ করছেন

আপডেট সময় : ০৯:৩৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬