ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ইরানের গোয়েন্দা মন্ত্রীকে ইসরাইলের হাতে নিহত হওয়ার দাবি

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ দাবি করেছেন যে, ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব ইসরাইলের একটি রাতের হামলায় নিহত হয়েছেন। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে কাটজ জানান, ইসরাইলি বাহিনী এই অভিযানে খাতিবকে হত্যা করেছে। তবে, এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ আসেনি।

এর আগে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার একদিন পরই দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিবকে লক্ষ্য করে তেহরানে রাতভর হামলা চালিয়েছে ইসরাইল। এই ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান ইসরাইল-ইরান সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগেও একই ধরনের হামলায় ইরানের আরও কয়েকজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার দাবি করেছিল ইসরাইল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পুনরায় পাকিস্তান সফর: যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনায় গুরুত্ব

ইরানের গোয়েন্দা মন্ত্রীকে ইসরাইলের হাতে নিহত হওয়ার দাবি

আপডেট সময় : ০৯:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬