চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০ বা ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন এবং তার আশেপাশে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (১৮ মার্চ) প্রকাশিত এক বার্তায় অধিদপ্তর জানায়, আগামী পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, ২০ মার্চ দেশের রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া, দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
২১ মার্চও প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করবে বলে আশা করা হচ্ছে। ওই দিন দেশের সকল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। তবে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
রিপোর্টারের নাম 
























