অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতরের তারিখ নিশ্চিত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংস্থা ‘অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল’ তাদের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে, আগামী শুক্রবার (২০ মার্চ) অস্ট্রেলিয়া জুড়ে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
কাউন্সিল আরও জানিয়েছে, হিজরি ১৪৪৭ সালের রমজান মাস আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) শেষ হবে। সেই অনুযায়ী, শুক্রবার থেকে শাওয়াল মাস শুরু হবে এবং সেদিনই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। স্থানীয় ও আন্তর্জাতিক চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা এবং কারিগরি তথ্য বিশ্লেষণের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে, নতুন চাঁদের উদয়কাল, সূর্যাস্তের পর চাঁদের অবস্থান এবং পার্শ্ববর্তী দেশগুলোতে এর দৃশ্যমানতার সূক্ষ্ম হিসাব বিবেচনা করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন স্বনামধন্য ইসলামী গবেষণা পরিষদের স্বীকৃত বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতেই এই সময়সীমা নির্ধারণ করেছে ফতোয়া কাউন্সিল। এই ঘোষণার পর দেশটিতে বসবাসরত প্রবাসী ও স্থানীয় মুসলিমদের মধ্যে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশটিতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে দিনটি পালনের আহ্বান জানিয়েছে।
রিপোর্টারের নাম 




















