ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

বায়তুল মোকাররমে ঈদুল ফিতর: পাঁচটি জামাতের সময়সূচি প্রকাশ

মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আগামী শুক্রবার অথবা শনিবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিবারের ন্যায় এবারও পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বুধবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময়সূচি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। এছাড়া, ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং সকাল ১০টা ৪৫ মিনিটে। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত সংবাদ: ট্রেজারি বিল-বন্ডে সাধারণ মানুষের আগ্রহ, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও অন্যান্য

বায়তুল মোকাররমে ঈদুল ফিতর: পাঁচটি জামাতের সময়সূচি প্রকাশ

আপডেট সময় : ০৯:২১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬