ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

অসহায় নানী-নাতনীর পাশে তারেক রহমান: পাঠালেন ঈদের বিশেষ উপহার

রাজধানীর মিরপুর এলাকায় ভাসমান চা বিক্রেতা শিশু ফাতেমা ও তার নানীর মুখে হাসি ফোটাতে ঈদের উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় সংগঠনের প্রতিনিধিরা তারেক রহমানের পক্ষ থেকে এই ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী পৌঁছে দেন।

উপহার হিসেবে ছয় বছর বয়সী ফাতেমার জন্য নতুন জামা, জুতো ও প্রসাধনী এবং তার নানীর জন্য নতুন শাড়ি প্রদান করা হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ এই উপহার হস্তান্তর করেন। তারা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই দলের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগে মিরপুর বাংলা কলেজের সামনে রাস্তা পার হতে গিয়ে আহত হয়েছিল শিশু ফাতেমা। সেই সময় কর্তব্যরত একজন পুলিশ সার্জেন্ট শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত হয়। বিষয়টি তারেক রহমানের নজরে এলে তিনি এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশনা প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

অসহায় নানী-নাতনীর পাশে তারেক রহমান: পাঠালেন ঈদের বিশেষ উপহার

আপডেট সময় : ০২:০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬