সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
জানা গেছে, গত সোমবার থেকে ইউএনও আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে অভিযুক্ত ওই কর্মকর্তার দাবি, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে ভিডিওটির বিষয়ে সত্যতা পাওয়া যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে ওএসডি করা হয়েছে। এখন উচ্চপর্যায়ের বিস্তারিত তদন্ত শেষে তার বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 
























