ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মঙ্গলবার ফরিদপুরের সালথায় আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের জানমাল রক্ষায় কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। একই সঙ্গে তিনি বর্তমান জনবান্ধব সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, কৃষকদের ঋণ মওকুফ এবং ফ্যামিলি কার্ডের মতো কার্যক্রমের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করা হচ্ছে।

এলাকার উন্নয়নে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শামা ওবায়েদ সালথায় একটি নতুন বালিকা বিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। তিনি দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের সেবায় কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শামা ওবায়েদ

আপডেট সময় : ১০:৫৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬