ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

শরীয়াহ ও বিজ্ঞানের সমন্বয়ে শাওয়াল মাস ঘোষণার দাবি

পবিত্র কুরআন, সুন্নাহ এবং জ্যোতির্বিজ্ঞানের তথ্য যথাযথভাবে অনুসরণ করে শাওয়াল মাসের চাঁদ দেখার ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছে ‘চন্দ্র মাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি’। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, জাতীয় চাঁদ দেখা কমিটি যথাযথ নিয়ম অনুসরণ না করায় দেশের ধর্মপ্রাণ মুসলমানরা অনেক সময় সঠিক সময়ে রোজা ও ঈদ পালন থেকে বঞ্চিত হচ্ছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব মুফতি রফিকুল ইসলাম বলেন, ওআইসির ফিকহ একাডেমির ফতোয়া এবং আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানের মানদণ্ড অনুযায়ী বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও হিজরি মাস শুরু হওয়া উচিত। তিনি আরও উল্লেখ করেন, ২০১৭ ও ২০১৮ সালে এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হলেও নানা কারণে তা এখনো চূড়ান্ত রূপ পায়নি। এই সংকট নিরসনে ধর্ম মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

শরীয়াহ ও বিজ্ঞানের সমন্বয়ে শাওয়াল মাস ঘোষণার দাবি

আপডেট সময় : ০৯:৪৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬