ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ৬ দিন ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল নিষিদ্ধ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যানজট নিরসন ও ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ও পরে মোট ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া যানজট এড়াতে গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে যেকোনো ধরনের পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঈদযাত্রায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সার্বক্ষণিক তদারকি করবে। যেকোনো জরুরি প্রয়োজনে বা অভিযোগ জানাতে বিআরটিএ-এর হটলাইন নম্বর ১৬১০৭ অথবা মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ৬ দিন ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল নিষিদ্ধ

আপডেট সময় : ০৯:৪১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬