ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

রাজধানীতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্কশপ কর্মীর মৃত্যু

রাজধানীর ভাটারা এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ মণ্ডল (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে নয়ানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বোয়ালখালী গ্রামের প্রাণ গোবিন্দ মণ্ডলের ছেলে এবং বর্তমানে তিনি ভাটারার নয়ানগর এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ানগর হাজী সোনামিয়া রোডের একটি ওয়ার্কশপে কাজ করার সময় আকাশ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

রাজধানীতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্কশপ কর্মীর মৃত্যু

আপডেট সময় : ০৯:৩৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬