ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

খিলগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ পথচারীর

রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আলী আজম (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে বাজার করার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও হাসপাতাল সূত্র জানায়, নন্দীপাড়া ব্রিজের পাশের অস্থায়ী বাজারে কেনাকাটা করতে যাওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর ১২টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে। নিহত আলী আজম কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা ছিলেন এবং বর্তমানে খিলগাঁও এলাকায় দুই ছেলে ও দুই মেয়েসহ সপরিবারে বসবাস করতেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

খিলগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ পথচারীর

আপডেট সময় : ০৮:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬