আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি থাকলেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে নির্দিষ্ট কিছু এলাকায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ১৮ ও ১৯ মার্চ ঢাকা মহানগরীসহ সাভার, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ, ভালুকা ও চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো সীমিত পরিসরে তাদের কার্যক্রম পরিচালনা করবে।
এসব শাখায় লেনদেনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, তবে দাপ্তরিক কাজ চলবে দুপুর ২টা পর্যন্ত। লেনদেনের মাঝে জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে। ছুটির দিনে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তাদের জন্য বিধি মোতাবেক বিশেষ ভাতার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত রপ্তানি বিল বিক্রয় এবং শ্রমিকদের পাওনা পরিশোধ নির্বিঘ্ন করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























