ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের নামাজের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবার সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হবে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

এবারের জামাতে জাতীয় সংসদের সদস্যবৃন্দ, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। বিশেষ বৈশিষ্ট্য হিসেবে এ বছর নারী মুসল্লিদের জন্য পৃথকভাবে নামাজের সুব্যবস্থা রাখা হয়েছে।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংসদ সচিবালয় থেকে কিছু বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। মুসল্লিদের ওজুসহ নামাজের পূর্ণ প্রস্তুতি নিয়ে আসার অনুরোধ করা হয়েছে। নামাজের জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার জন্য বিশেষভাবে বলা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই মুসল্লিদের জামাতে শরিক হওয়ার জন্য আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে খাগড়াছড়িতে সাংবাদিক গ্রেপ্তার

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

আপডেট সময় : ০৮:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬