পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপনে বাধা হয়ে দাঁড়াতে পারে কালবৈশাখী ঝড়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২০ বা ২১ মার্চ সম্ভাব্য ঈদের দিনে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী তাণ্ডব চালাতে পারে। সংস্থাটি জানিয়েছে, ঈদের আগে-পরে আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকলেও ঈদের দিন ও তার আগের দিন বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে।
আবহাওয়াবিদদের মতে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা সবচেয়ে বেশি। ঈদের উৎসবে মেতে ওঠা মানুষের জন্য এই আবহাওয়া বার্তা কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে ঈদের আগে সারা দেশের আবহাওয়া কিছুটা অস্থিতিশীল থাকতে পারে। দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ী দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























