ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে শাহজালালে ১৮ দিনে বাতিল ৫৫৭ ফ্লাইট: চরম ভোগান্তিতে যাত্রীরা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ১৮ দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন রুটের মোট ৫৫৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ মঙ্গলবার একদিনেই বাতিল হয়েছে ২৬টি ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, পরিস্থিতির অবনতি হওয়ায় এয়ারলাইন্সগুলো তাদের নিয়মিত শিডিউল বজায় রাখতে হিমশিম খাচ্ছে। বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, জাজিরা ও ফ্লাইদুবাইয়ের মতো বড় এয়ারলাইন্সগুলো। গত কয়েক দিনে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৪৬টি পর্যন্ত ফ্লাইট বাতিল হওয়ার তথ্য পাওয়া গেছে।

ফ্লাইট বাতিলের এই হিড়িকের মধ্যেও মঙ্গলবার স্বল্প পরিসরে ৪৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। যার মধ্যে মাসকট, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইট ছিল। যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক এই রুটে নিয়মিত যাতায়াতকারী যাত্রী ও প্রবাসী শ্রমিকরা চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মধ্যপ্রাচ্য সংকটে শাহজালালে ১৮ দিনে বাতিল ৫৫৭ ফ্লাইট: চরম ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় : ০৭:০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬